ব্যাংকক থেকে ১৮১ আরোহী নিয়ে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় জেজু এয়ারের বিমান বিধ্বস্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সিউল থেকে এএফপি এ খবর জানায়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দমকল বিভাগের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বিমানে থাকা ১৮১ জনের মধ্যে খুব কম যাত্রীরই বেঁচে থাকার সম্ভাবনা আছে।
দমকল বিভাগ এক বিবৃতিতে বলেছে , এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে – তারা দুজনই ফ্লাইট অ্যাটেনডেন্ট । তারা জানান ৯৬ জন মারা গেছে। দমকল বিভাগ এর আগে বলেছিল উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন যাত্রী ছিলেন। বাসস