1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাসচালকের ছেলে ৩বার লন্ডনের মেয়র হয়ে পেলেন স্যার উপাধি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

বাসচালকের ছেলে ৩বার লন্ডনের মেয়র হয়ে পেলেন স্যার উপাধি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ জন খবরটি পড়েছেন

তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র হিসেবে রেকর্ড গড়ায় নাইটহুড (স্যার উপাধি) পেয়েছেন সাদিক খান। এই অনন্য সম্মান পেয়ে ‘সত্যিই অভিভূত’ হয়েছেন বলে জানিয়েছেন স্যার সাদিক খান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি বলেন, ‘আমি কখনও স্বপ্নেও ভাবিনি যে দক্ষিণ লন্ডনের একটি কাউন্সিল এস্টেটে বড় হওয়ার পর একদিন লন্ডনের মেয়র হবো। এটি আমার জীবনের সর্বোচ্চ সম্মান যে আমি আমার প্রিয় শহরকে সেবা করার সুযোগ পেয়েছি এবং আমি লন্ডনের সব সম্প্রদায়ের জন্য একটি ন্যায্য, নিরাপদ, সবুজ এবং আরও সমৃদ্ধ লন্ডন গড়ে তোলার জন্য কাজ চালিয়ে যাব।’

সাদিক খানের পাশাপাশি স্টিফেন ফ্রাই নাইটহুড পেয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন সাবেক ইংল্যান্ড ম্যানেজার গ্যারেথ সাউথগেটও রয়েছেন। এছাড়া এমিলি থর্নবেরি লেবার দলের সাধারণ নির্বাচনে জয়ের পর প্রথম নববর্ষের সম্মাননা তালিকায় ডেম উপাধি পেয়েছেন। এই চারজনের নাম নববর্ষের সম্মাননা তালিকায় এসেছে।

তৃতীয়বারের মতো লন্ডনের এই মেয়র পাকিস্তানি বংশোদ্ভূত সুযোগ-বঞ্চিত পরিবারের ছেলে। সাদিক খান তার বাপ-মায়ের আট সন্তানের একজন। পাকিস্তান থেকে লন্ডনে আসা সাদিক খানের বাবা ছিলেন বাসচালক এবং মা জীবিকা নির্বাহের জন্য সেলাইয়ের কাজ করতেন।
তারা থাকতেন দক্ষিণ লন্ডনের একটি এলাকায় দরিদ্রদের জন্য তৈরি সরকারি কাউন্সিল ফ্ল্যাটে। ছোটবেলা থেকেই সাদিক খান নিজে যে আদর্শে বিশ্বাসী তা নিয়ে লড়তে এবং সাফল্যের জন্য সব প্রতিকূলতার মোকাবিলা করতে পিছপা হননি। আর সেই আত্মবিশ্বাস ও ধৈর্য তাকে যুক্তরাজ্যের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদে তিনবার জয়ী করেছে।চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar