1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কোদলা নদীর অংশবিশেষ বাংলাদেশের দখলে: বিজিবি - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে

কোদলা নদীর অংশবিশেষ বাংলাদেশের দখলে: বিজিবি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ জন খবরটি পড়েছেন
কোদলা নদীর অংশবিশেষ বাংলাদেশের দখলে বিজিবি

স্টাফ রিপোর্টার

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতের দখলে থাকা কোদলা নদীর প্রায় ৫ কিলোমিটার অংশ বিজিবি বাংলাদেশের দখলে ফিরিয়ে এনেছে।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে দীর্ঘদিন ধরে ভারতের রোনঘাট বিএসএফের দখলে থাকা কোদলা নদীর প্রায় ৫ কিলোমিটার অংশ বাংলাদেশের দখলে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আজিজুস শহীদ।

তিনি জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশের নাগরিকরা এই নদীর পানি ব্যবহার এবং মাছ ধরা সহ অন্যান্য কার্যকলাপে বাধাগ্রস্ত হয়ে আসছিলেন। দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে বিজিবি এই অংশ বাংলাদেশের দখলে ফিরিয়ে এনেছে।

এখন থেকে স্থানীয়রা নির্বিঘ্নে নদীর পানি ব্যবহার করতে পারবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় কৃষক রহিম বলেন, আগে ভারতীয় বিএসএফ তাদের নদীতে নামতে বাধা দিতো। এখন তারা নির্বিঘ্নে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারবেন।

মাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ রহমান বলেন, বিজিবির এই পদক্ষেপে স্থানীয়রা খুশি। আগে ভারতীয় সেনারা তাদের ভয়ভীতি দেখাতো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar