1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিএনপি ক্ষমতায় গেলে সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা চালু করা হবে -তুহিন - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

বিএনপি ক্ষমতায় গেলে সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা চালু করা হবে —তুহিন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়ায় কৃষক সমাবেশে বক্তারা

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি । জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা চালু করা হবে। কৃষকদের উৎপাদিত বীজ প্রক্রিয়াকরণ অঞ্চল গড়ে তোলা হবে। এর মাধ্যমে কৃষকরা ভালো বীজের নিশ্চয়তা পাবেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম স্মরণ করে বলেন, খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে।

সোমবার (৬ জানুয়ারি) যশোরের বাঘারপাড়া উপজেলা কৃষক দলের আয়োজনে জামদিয়া ও বাসুয়ায়াড়ী ইউনিয়ন কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন । তিনি আরো বলেন, সেচের পানির অপচয় দুর করতে উন্নত বিশ্বের মতো ফসলের জমির মাটির নিচ দিয়ে সেচপাইপ স্থাপন করা হবে । সমাবেশে কৃষি ব্যবস্থার আমুল পরিবর্তন ঘটানো হবে বলেও ঘোষণা দেন কেন্দ্রীয় এ নেতা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল
ইসলাম বাবুল,বিশেষ অতিথি ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী টিএস আইয়ুব।

সমাবেশে সভাপতিত্ব করেন, জামদিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি শামসুর রহমান। এদিন বেলা আড়াইটায় ভিটাবল্যা সাইটখালী মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি , সাধারণ সম্পাদক শামসুর রহমান, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ূর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, বিএনপি নেতা আব্দুস সালাম সৌদি, গোলাম মোস্তফা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, আনিসুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar