1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রাণ সঞ্চারী - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

প্রাণ সঞ্চারী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২১১ জন খবরটি পড়েছেন
বিলাল হোসেন মাহিনী-বিডিটেলিগ্রাফ

বিলাল মাহিনী 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পাথরে বোঝে পাথরের আর্তনাদ 

জীবন বোঝে জীবনের ফরিয়াদ

মস্তিষ্কের নহর বেয়ে ছোপ ছোপ রক্ত ঝরে

মাতাল বায়ুর দেশে!

তোমার পোশাকে চালবাজি 

কথায় চাপাবাজি

তবুও কোন সে সুরে নির্বাক চেয়ে রয় মন

বেহায়া ধরণীর অগোছালো নৃত্য মঞ্চে 

কুড়িয়ে পাওয়া রুমালের মতো-

আঁশটে, বিবর্ণ, রঙচটা নামগন্ধহীন পুষ্প তুমি 

তোমার পাদপৃষ্ঠে দলিত-মথিত আমার সারাদেহের পশম

অক্ষিকে বলেছি কেঁদো না

যে রঙে আগুন জ্বলে, তাকে জ্বলতে দাও

যে কষ্ট পুষে, তাকে পুষতে দাও

ধুলোমলিন অজস্র বেদনার বুদবুদ জীবনের কবিতায় ঠাঁই নেয়, 

ঠাঁই হয় না প্রিয় ভালোবাসার, পরাণ পাখিটার!

কোন এক শৈতালি চাঁদ নিশিথে

কুয়াশার ঘোমটা টানা প্রত্যুষে, চুপিসারে—

শুভ্র মেঘের নিষ্পাপ গতর ছুঁয়ে 

ঝরা শিউলীর মখমলে আতকে উঠবে প্রাণ,

এমন ভবনা আর কল্পিত উষ্ণতা হৃদয় ভিজিয়ে দেয়।

অলৌকিক বিষ্ময়ে থেমে যাবে সব শিহরণ, 

শিরার স্পন্দন, আন্দোলিত হয় নার্ভ 

তুমি গদখালি যাও, শতপুষ্প কুড়ানোর লাগি

আর আমি–

দু’ফোটা চোখের জল ফেলি, অতীত জীবনের খোঁজে 

আমাকে সুখের সাগরে ভাসাও, প্রাণসঞ্চারিও, সোনাপাখি!

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar