1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন, বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীর ভিড় - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে

খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন, বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীর ভিড়

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২২৫ জন খবরটি পড়েছেন
খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন, বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীর ভিড়

ডেস্ক রিপোর্ট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ (৮ জানুয়ারি) যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন। স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ৫ মিনিটে, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণ করেন তিনি।  

বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তাঁর বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান এবং যুক্তরাজ্য বিএনপির বেশ কিছু নেতা-কর্মী। বাংলাদেশে যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খানও ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।  

ক্যাপশন: বিমানবন্দর এলাকায় যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা
বিমানবন্দর এলাকায় যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাবন্দি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সম্প্রতি, তাঁকে লন্ডন ক্লিনিকে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এরপর তিনি যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেবেন।  

এর আগে, ২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা তাঁর শরীরে সফল অস্ত্রোপচার করেন। খালেদা জিয়ার চিকিৎসকদের মতে, লিভার সিরোসিসের জন্য তাঁকে জরুরি লিভার প্রতিস্থাপন প্রয়োজন, যা পরবর্তী চিকিৎসার সঙ্গে প্রায় দুই মাস সময় নিতে পারে।  

এছাড়াও, চিকিৎসা শেষে খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব যেতে পারেন এবং তারপর দেশে ফিরবেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar