বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক
কামরুজ্জামান লিটনকে আটক করেছে বাঘারপাড় থানা পুলিশ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বুধবার সন্ধ্যায় রস্তমপুর বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি বাসুয়াড়ি ইউনিয়নের পাকের আলী গ্রামের আক্তার সরদারের ছেলে।
এদিন সন্ধ্যায় চাড়াভিটা বাজার থেকে জরুরী কাজে রস্তমপুর বাজার যান। পরে সেখান থেকে তিনি আটক হন।
আটকের বিষয় নিশ্চিত করে বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলীম জানান, কামরুজ্জামান লিটনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।