1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
"তোরা সমন্বয়ক, তোরা আন্দোলন করেছিস", শিক্ষার্থীদের উপর হামলা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে

“তোরা সমন্বয়ক, তোরা আন্দোলন করেছিস”, শিক্ষার্থীদের উপর হামলা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৩৪ জন খবরটি পড়েছেন
তোরা সমন্বয়ক তোরা আন্দোলন করেছিস শিক্ষার্থীদের উপর হামলা

ডেস্ক রিপোর্ট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের মেসে স্থানীয়দের হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ শহরের নিকটস্থ পাচুরিয়ায় এই হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সেলিম রেজা, কৃষি বিভাগের শিক্ষার্থী তাহমিদ ও ইয়াজদানী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুয়াজ বিল্লাহ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইমরান এবং স্থানীয় দুই শিক্ষার্থী আসাদুল্লাহ ও খালিদ। আহত ইয়াজদানীর হাত ভেঙে গেছে বলে জানা গেছে।

শিক্ষার্থীরা জানান, ১০ থেকে ১৫ জন লোক হঠাৎ করে তাদের মেসে প্রবেশ করে এবং “সমন্বয়ক” আখ্যা দিয়ে তাদের গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তাদের পাইপ দিয়ে মারতে শুরু করে এবং বলে, “তোরা সমন্বয়ক, তোরা আন্দোলন করেছিস।”

এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী শাহীন বলেন, “গোপালগঞ্জে বার বার শিক্ষার্থীদের ওপর বিভিন্ন ভাবে হামলা করা হচ্ছে। আমরা অতিবিলম্বে এই সকল হামলার বিচার চাই এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।” তিনি আরও বলেন, “আজ আমরা নিরাপত্তাহীনতায় আছি। এই সকল ঘটনার বিচারের মাধ্যমে সন্ত্রাসীদের দমন করার দাবি জানাচ্ছি।”

গোপালগঞ্জ সদর থানার ইনচার্জ সাজ্জাদুর রহমান জানান, হামলার ঘটনায় জড়িত সন্দেহে প্রধান অভিযুক্ত ইফতিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। শিক্ষার্থীরা অবিলম্বে এই হামলার সুষ্ঠু বিচার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar