1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তিন ছাত্র আটকের ঘটনায় উত্তরা থানায় বৈষম্যবিরোধীদের হামলা, আহত পুলিশ সদস্য - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে

তিন ছাত্র আটকের ঘটনায় উত্তরা থানায় বৈষম্যবিরোধীদের হামলা, আহত পুলিশ সদস্য

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ জন খবরটি পড়েছেন
তিন ছাত্র আটকের ঘটনায় উত্তরা থানায় বৈষম্যবিরোধীদের হামলা, আহত পুলিশ সদস্য

ঢাকার উত্তরা এলাকায় তিন শিক্ষার্থী আটকের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, আটককৃতদের অন্যায়ভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরে থানার কমিটি গঠনের জন্য বৈঠক করছিলেন। সেখান থেকেই আকাশ, রবিন ও বাপ্পি নামে তিনজনকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরে তাদের উত্তরা পূর্ব থানার হেফাজতে রাখা হয় বলে জানা যায়।

এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা পূর্ব থানা ঘেরাও করেন এবং পরে উত্তরা পশ্চিম থানায় ইটপাটকেল নিক্ষেপ ও গেটে হামলা চালান। এ সময় কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহাদেব আহত হন।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান জানান, উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। আশ্বাসের পর তারা শান্ত হন এবং পরে আটক তিন ছাত্রকে ছেড়ে দেওয়া হয়।

সন্ধ্যার পর থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক চলছে। তবে এ ঘটনায় নতুন কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar