1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সমুদ্রে ভাসতে থাকা ১৩ জেলে জীবিত উদ্ধার করলো কোষ্টগার্ড - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

সমুদ্রে ভাসতে থাকা ১৩ জেলে জীবিত উদ্ধার করলো কোষ্টগার্ড

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৩৯ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে গভীর সমুদ্রে ভাসতে থাকা ‘এমভি মা বাবার দোয়া’ এর ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ট্রলারে ভাসমান জেলেদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয় কোস্ট গার্ডের আভিযানিক দল।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তীতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গত বুধবার (৫ মার্চ) দুপুর ২ টায় জাতীয় জরুরি সেবা (৯৯৯) হতে জানা যায় যে, ‘এমভি মা বাবার দোয়া’ নামক একটি ফিশিং বোট গত ৪ দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে। বোটটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ আউটপোস্ট দুবলা থেকে ৪ সদস্যের কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল বোটটির ১৩ জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উদ্ধারকারী দল বোটসহ ক্রুদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে। জানা যায়, বোটটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন আগে সমুদ্রে যাত্রা করে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত বোটটির মালিকপক্ষ জানায়, তারা নিজস্ব ব্যবস্থাপনায় বোটটি মেরামত করবে এবং পরবর্তীতে সুবিধাজনক সময় বরিশালের নিয়ে যাবে।

বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ উপকূলীয় অঞ্চলে যে কোনো ধরনের উদ্ধারে কোস্ট গার্ডের অভিযানে নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar