1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গড়াই নদে রহস্যময় কুমিরের আনাগোনা, আতঙ্কে এলাকাবাসী - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

গড়াই নদে রহস্যময় কুমিরের আনাগোনা, আতঙ্কে এলাকাবাসী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১০৬ জন খবরটি পড়েছেন

রাজবাড়ী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজবাড়ী ও ঝিনাইদহের সীমান্ত দিয়ে বয়ে যাওয়া গড়াই নদে কুমিরের উপস্থিতি নিয়ে আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক মাস ধরে নদীতে একাধিক কুমির ভেসে উঠতে দেখা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও সতর্কীকরণ বিজ্ঞপ্তি টানিয়ে সবাইকে সাবধান থাকতে বলা হয়েছে।

স্থানীয়দের মতে, প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে এক বা একাধিক কুমির রাজবাড়ী সীমান্তে বেশি দেখা যায়, যদিও মাঝেমধ্যে ঝিনাইদহের দিকেও দেখা মেলে। কুমির দেখতে নদীর দুই পাড়ে শত শত মানুষ ভিড় করছেন, অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করছেন।

নদীতে নামতে ভয় পাচ্ছেন এলাকাবাসী। স্থানীয় জেলেরা জানান, একবার তাঁদের জালে কুমির আটকা পড়ে, তবে সেটি ছিঁড়ে পালিয়ে যায়। আগে যেখানে মানুষ নদীতে সাঁতার কাটত, এখন তারা পাড়ে বসে পানির ছিটা দিয়ে গোসল করছেন।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা জানান, বন বিভাগের মাধ্যমে ঢাকার সংশ্লিষ্ট দপ্তরে কুমির সরানোর জন্য একটি টিম চাওয়া হয়েছে। আপাতত স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

স্থানীয়দের দাবি, কুমিরগুলো কোথা থেকে এসেছে, তা নিশ্চিত নয়। তবে বন বিভাগের টিম এলে কুমিরদের নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar