1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নরসিংদীতে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত শিশুর মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

নরসিংদীতে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত শিশুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৯১ জন খবরটি পড়েছেন

সাদ্দাম উদ্দিন রাজ । নরসিংদীতে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে ছাই হয়ে ঘরে থাকা সুমাইয়া আক্তার (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ)সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের রসুলপুর ঈদগাঁপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত সুমাইয়া রসুলপুর ঈদগাঁপাড়া এলাকার পেশায় জেলে মনির হোসেনের মেয়ে।

করিমপুর নৌ ফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান,সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করে রসুলপুর ঈদগাঁপাড়ার মনির হোসেনের বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরটি পুরোপুরি পুড়ে যায়। এসময় ঘরে ঘুমিয়ে থাকা শিশু সন্তান সুমাইয়া আক্তার আগুনে পুড়ে ছাই হয়ে মারা যায়।

অগ্নিকাণ্ডের সময় শিশুটির পিতা মনির হোসেন মাছ ধরার কাজে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকায় মেঘনা নদীতে ছিলেন। শিশুটির মা বাড়ির পাশের কৃষিজমিতে কাজে বের হয়েছিলেন। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে ধারনা করছেন স্থানীয়রা। দরিদ্র পরিবারটির আগুনে ক্ষয়ক্ষতি ও শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বচ্ছলদের সহায়তা নিয়ে অসহায় পরিবারটির পাশে দাড়ানোর অনুরোধ করেছেন এলাকাবাসী।

করিমপুর নৌ ফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইদুর রহমান জানান, সকালে মেয়েটি ঘরেই অবস্থান করছিল।বাবা-মা কেউ ঘরে না থাকায় অগ্নিকান্ডে বসত ঘরের সাথে মেয়েটিও ভস্মিভুত হয়ে মারা যায়। বৈদুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকান্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar