1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, ৫ পরিবার পেল বিশেষ সম্মানন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, ৫ পরিবার পেল বিশেষ সম্মানন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৭৪ জন খবরটি পড়েছেন
অনাথ মন্ডল,নিজস্ব প্রতিনিধি।

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল মনির।

অনুষ্ঠানে নারীদের অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা স্থান পায়। বক্তারা বলেন, নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে। নারীকে সম্মান করতে শিখতে হবে। তাদের ভিন্ন ভাবে দেখার সুযোগ নেই।

আলোচনা সভা শেষে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর জিসিএ প্রকল্পের সহযোগিতায় পারিবারিক কাজের বিশেষ অবদানে উপজেলার পাঁচ পরিবারকে সম্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা কামাল, এনজিও সমন্বয়ক গাজী আল ইমরান, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী সহ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মাননা পাঁচ পরিবার হলেন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকার নাজমা খাতুন স্বামী নুরুজ্জামান, নুরনাহার খাতুন স্বামী নজরুল ইসলাম, রাবেয়া খাতুন স্বামী জাহাঙ্গীর আলম, মারুফা খাতুন স্বামী মনিরুল ইসলাম, রেশমা খাতুন স্বামী বিল্লাল হোসেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar