বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি.। বাঘারপাড়ায় সাংবাদিকদের সাথে জামায়েতে ইসলামির মতবিনিময় ও
ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া
উপজেলার উদ্যোগে এ অনুষ্ঠিত হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইফতার মাহফিলে উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মাজলিশে শূরা সদস্য, যশোর জেলা আমীর ( ৮৮ যশোর ৪) বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া এলাকার গণ-মানুষের নেতা অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা সেক্রেটারি মাও. আব্দুল জব্বার, উপজেলা কর্মপরিষদ মো. রিয়াজুল ইসলাম, আব্দুল হাই, যুব সভাপতি মতিউর রহমান, পৌরসভার সেক্রেটারি আব্দুল হক প্রমুখ।
এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ইকবাল কবির, হুমায়ুন কবির, আজম আলী খান, আজিজুল ইসলাম,
মিজানুর রহমান, শরাফত উদ্দিন, চন্দন দাস, মোজাফ্ধসঢ়;ফার হোসেন, ফরিদুজ্জামান, প্রদীপ বিশ্বাস, তরুন মন্ডল, রাকিব হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা ও ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা ও তাকওয়া অর্জনের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এরপর বাঘারপাড়া মহিলা কলেজ মাঠে আয়োজিত জামায়েতের ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন প্রধান অতিথি।