বাঘারপাড়া প্রতিনিধি। ইফতার মাহফিলে যাওয়ার ঘটনা কে কেন্দ্র করে বাঘারপাড়ার নারিকেলবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে স্থানীয় শালিখা উপজেলা হাসপাতালে এবং একজন কে যশোর২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আজ বুধবার সকালের দিকে নারিকেলবাড়িয়া ইউনিয়নের ক্ষেত্রপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কায়জার সরদার (৪৮), রকি মোল্যা (৩৫), রুহিত মিয়া (৩৭), সাজ্জাদ আলী(৩০) ও রাসেল হোসেন ( ২৮)।
স্থানীয় বিএনপির নেতারা জানান, গতকাল বাঘারপাড়া উপজেলা পাইলট স্কুল মাঠে বিএনপির এক গ্রুপ ইফতার মাহফিলের আয়োজন করে। এই ইফতার মাহফিলে যাওয়া নিয়ে বিএনপির অপর গ্রুপের জনৈক কায়জার সরদার নানান ধরনের বাজে মন্তব্য করেন। তার করা মন্তব্য কে কথাকাটির জের ধরে মারামারির সূত্রপাত ঘটে । বাজারে জাহিদুল সরদারের দোকানে ঘটে যাওয়া এই ঘটনা শেষ পর্যন্ত গ্রাম পর্যায়ে চলে আসে। গ্রামে দুই গ্রুপের মারামারিতে পাঁচ জন আহত হয়। এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে নারিকেল বাড়িয়া বিএনপির সাবেক যুবদল সভাপতি ও বর্তমান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বলেন,দলের তৃণমূলের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।