1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কবি সেলিম বালার হুইলচেয়ার উপহার পেল ৩১ জন দুস্থ ব্যক্তি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

কবি সেলিম বালার হুইলচেয়ার উপহার পেল ৩১ জন দুস্থ ব্যক্তি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১১১ জন খবরটি পড়েছেন

রায়হান উদ্দিন সরকার, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর ও পার্শ্ববর্তী অঞ্চলের  ৩১ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিয়েছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম মহাসচিব কবি সেলিম বালা।

শুক্রবার বিকালে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখোরিয়া বাজারে আনুষ্ঠানিক ভাবে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে উপহারের হুইল চেয়ার বিতরণ করা হয়। অপ্রত্যাশিত ভাবে হুইলচেয়ার উপহার পেয়ে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মুখে হাসি ফুটে উঠে।

মইলাকান্দা ইউনিয়নের মেসিডেঙ্গি গ্রামের বাসিন্দা সাদির মিয়া বলেন, অসুস্থ হয়ে পায়ে হেঁটে চলাচল করতে সমস্যা হতো।  খেয়ে না খেয়ে সময় কাটতো বিছানায় শুয়ে-বসে। টাকার অভাবে হুইলচেয়ার কিনতে পারছিলাম না। আজকে সেলিম ভাই আমাকে একটি হুইলচেয়ার দিয়েছেন। আমি অনেক খুশি ও আনন্দিত।
স্থানীয় বাসিন্দা মাসুদ করিম বলেন, কবি সেলিম ভাইয়ের ফেসবুকে পোস্টে জানতে পারি ঈদ উপলক্ষে দুস্থ ও অসহায়দের করে হুইলচেয়ার উপহার দেয়া হবে। পরে আমি ফেসবুকে খুদে বার্তা পাঠিয়ে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার দুই অসহায় ব্যক্তির নাম পাঠাই। পরে তিনি আমার সাথে যোগাযোগ করে তাদেও দুজনকে হুইলচেয়ার উপহার দেন। হুইলচেয়ার পেয়ে তারা খুব আনন্দিত।

কবি সেলিম বালা বলেন, আমি সবসময় সুখে-দুঃখে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩১ জন অসহায় মানুষকে হুইলচেয়ার উপহার দিয়েছি। এই মানুষগুলোর হুইলচেয়ার কেনার সামর্থ্য ছিল না। হুইল চেয়ার উপহার পাওয়ার তাদের মুখে যে হাসি ফুটে উঠেছে, এটাই আমার পরম পাওয়া।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar