1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নানা থেকে জীবনসঙ্গী: পাটগ্রামে ৬৬ বছরের শরিফুলের সঙ্গে ২২ বছরের আইরিনের বিয়ে - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

নানা থেকে জীবনসঙ্গী: পাটগ্রামে ৬৬ বছরের শরিফুলের সঙ্গে ২২ বছরের আইরিনের বিয়ে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৯৬ জন খবরটি পড়েছেন

পাটগ্রাম প্রতিনিধি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৬৬ বছর বয়সী শরিফুল ইসলাম প্রধানের সঙ্গে ২২ বছর বয়সী আইরিন আক্তারের বিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে। বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর অনেকে বিস্ময় ও কৌতূহল প্রকাশ করেছেন, কেউ কেউ করেছেন সমালোচনা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত ২২ মার্চ এই বিয়ে সম্পন্ন হয়, যেখানে মোহরানা নির্ধারিত হয় ১০ লাখ টাকা। শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে আইরিনের পড়াশোনার খরচ বহন করেছেন। এমনকি তার শিক্ষার জন্য ৬ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন তিনি। আইরিন বর্তমানে রংপুরের একটি নার্সিং কলেজে পড়ছেন।

আইরিন জানিয়েছেন, তার পরিবার বিয়ের চিন্তা শুরু করার পর তিনি ভাবেন, অন্য কেউ হয়তো তার শিক্ষার প্রতি সমান মনোযোগী হবেন না। তাই তিনি নিজেই শরিফুলকে বিয়ের প্রস্তাব দেন। প্রথমে দ্বিধায় থাকলেও পরে আইরিনের অনড় সিদ্ধান্তের কারণে শরিফুল রাজি হন।

শরিফুল ইসলামের স্ত্রী ১৫ বছর আগে মারা গিয়েছিলেন। তখন থেকেই তিনি একা ছিলেন। এলাকাবাসীর কাছে তিনি ‘দাদা’ বা ‘নানা’ নামে পরিচিত।

বিয়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে স্থানীয় ইউপি সদস্য মামুন হোসেন সরকার বলেন, “বয়স কোনো বিষয় নয়, মনটাই আসল। শরিফুলের প্রতি আইরিনের শ্রদ্ধা ও বিশ্বাসই সব সমালোচনাকে হার মানিয়েছে।”

শরিফুল ইসলাম নিজেও স্বীকার করেছেন যে, প্রথমে তিনি অবাক হয়েছিলেন এবং রাজি হতে চাননি। কিন্তু আইরিন তাকে বোঝানোর পর তিনি সিদ্ধান্ত নেন। তিনি সবাইকে দোয়া করার অনুরোধ জানান, যাতে তাদের দাম্পত্য জীবন সুখের হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar