1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিরাট কোহলিকে নিয়ে এপ্রিল ফুলের মজা, বিভ্রান্ত ভক্তরা - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

বিরাট কোহলিকে নিয়ে এপ্রিল ফুলের মজা, বিভ্রান্ত ভক্তরা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২০২ জন খবরটি পড়েছেন

ক্রীড়া ডেস্ক। ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির বিগ ব্যাশ লিগে (BBL) যোগ দেওয়ার খবর মুহূর্তেই চমকে দিয়েছিল ক্রিকেট বিশ্বকে। তবে এটি ছিল নিছক এপ্রিল ফুলের একটি মজা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের দল সিডনি সিক্সার্স মঙ্গলবার (১ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, কোহলি তাদের দলে যোগ দিয়েছেন। পোস্টে লেখা ছিল, ‘কিং কোহলি! বিরাট কোহলি অফিসিয়ালি সিক্সার্সের খেলোয়াড় আগামী দুই মৌসুমের জন্য।’ পোস্টের সঙ্গে কোহলির একটি সম্পাদিত ছবি যুক্ত করা হয়, যেখানে লেখা ছিল ‘স্বাগতম বিরাট কোহলি’।

খবরটি দেখে প্রথমে অনেকেই বিশ্বাস করে ফেলেন। একজন ভক্ত মন্তব্য করেন, ‘ভালো কৌতুক ছিল। প্রথম দিকে সত্যিই বিশ্বাস করে ফেলেছিলাম।’ আরেকজন লেখেন, ‘আমি ভিন্ন টাইমজোনে একদিন পিছিয়ে আছি, তাই বিশ্বাস করাটা কিছুটা স্বাভাবিক।’

তবে বাস্তবে কোহলি সিক্সার্সের সঙ্গে চুক্তি করেননি। বর্তমান নিয়ম অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কোনো সক্রিয় পুরুষ ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার অনুমতি দেয় না। এটি শুধুমাত্র অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের জন্য প্রযোজ্য। তবে নারী ক্রিকেটারদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।

পোস্টটি যে মজা করার জন্য করা হয়েছিল, তা বোঝা যায় তারিখ দেখলেই। ১ এপ্রিল বিশ্বব্যাপী এপ্রিল ফুল হিসেবে পরিচিত, যেখানে মজার ছলে ভুয়া খবর দেওয়া হয়। অস্ট্রেলিয়ার সময় ভারতীয় সময়ের চেয়ে এগিয়ে থাকায় তারা আগেই এই পোস্ট করে। ফলে উপমহাদেশের অনেক ভক্ত সকালে ঘুম থেকে উঠে খবরটি দেখে বিভ্রান্ত হন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar