1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরায় বাঁধ ভেঙে ৮ গ্রাম প্লাবিত, সহস্রাধিক মানুষ দুর্ভোগে - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

সাতক্ষীরায় বাঁধ ভেঙে ৮ গ্রাম প্লাবিত, সহস্রাধিক মানুষ দুর্ভোগে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ জন খবরটি পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে সোমবার সকালে প্রায় দেড়শ ফুট দৈর্ঘ্যের বেড়িবাঁধ ভেঙে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছে। এতে অন্তত আটটি গ্রাম প্লাবিত হয়েছে এবং সহস্রাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানান, বাঁধ দুর্বল হয়ে পড়ার পেছনে মৎস্য ঘেরে লবণ পানি প্রবাহের জন্য বসানো পাইপলাইন বড় ভূমিকা রেখেছে। বাঁধের মাটি দুর্বল হয়ে পড়ায় একাধিক পয়েন্টে ভাঙন দেখা দেয়। দুপুরের জোয়ারের পর গ্রামবাসীর অস্থায়ী প্রতিরোধ ব্যর্থ হয়, ফলে বিপর্যয় আরও প্রকট হয়ে ওঠে।

ইউনিয়ন পরিষদের সূত্র অনুযায়ী, প্লাবনে ৪ হাজার বিঘা জমির ধান ও ২০০ বিঘার বেশি চিংড়ি ঘের তলিয়ে গেছে। প্রায় ৭০০-৮০০ ঘরবাড়ি পানির নিচে ডুবে গেছে। ইউনিয়ন চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, “পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে, জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার না করা হলে আরও ভয়াবহ ক্ষতি হতে পারে।”

এদিকে, পানি উন্নয়ন বোর্ড, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, বাঁধ ভাঙনের খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শ্রমিক সংকট ও বালু বোর্ড আনতে দেরির কারণে মেরামত শুরু হতে দেরি হচ্ছে।

স্থানীয়দের দাবি, পাইপলাইন স্থাপনের কারণেই বারবার বাঁধ ভাঙনের ঘটনা ঘটছে। তারা অবিলম্বে এ পদ্ধতি বন্ধের আহ্বান জানিয়েছেন। দ্রুত সংস্কার করা না হলে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar