1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঈদযাত্রার শেষভাগে প্রাণ গেল একই পরিবারের ৫ জনসহ ১১ জনের - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ঈদযাত্রার শেষভাগে প্রাণ গেল একই পরিবারের ৫ জনসহ ১১ জনের

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ জন খবরটি পড়েছেন
সড়ক দূর্ঘটনা
ছবিঃ বিডিটেলিগ্রাফ

বাংলাদেশে ঈদুল ফিতরের ছুটির মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অব্যাহত রয়েছে। সর্বশেষ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের পাঁচজনসহ মোট ১১ জন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় গত ২ এপ্রিল বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান একটি পরিবারের বাবা, মা ও দুই শিশু কন্যা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পরিবারের কলেজপড়ুয়া মেয়ে তাসনিম ইসলাম প্রেমা।

দুর্ঘটনার বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান ও দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বিবিসিকে জানান, এখনো দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, বরিশালের পিরোজপুর জেলা থেকে ঈদের ছুটি কাটাতে কক্সবাজারে গিয়েছিলো এই পরিবারটি। তবে আনন্দের সেই ভ্রমণ শেষ হয় এক মর্মান্তিক দুর্ঘটনায়।

ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক প্রকাশ করেন এবং দেশের সামগ্রিক সড়ক ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar