মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার হোগলপাতি গ্রামে আম গাছের সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে খলিল হাওলাদারের ছেলে (১৯) আল-আমীন আত্মহত্যা করেছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সুত্রে জানা যায় গত (৬ এপ্রিল)রবিবার সন্ধ্যায় উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আল-আমিনের বড় বোন লিজা আক্তার জানান আম গাছের সাথে আল-আমিনকে গলায় দড়ি বাধা অবস্থায় ঝুলতে দেখে চিৎকার করলে সবাই দৌড়ে এসে আল-আমিনকে গাছ থেকে নামিয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার জানান আল-আমিন বেঁচে নেই ।
ঘটনাস্থলে পৌছে শরণখোলা থানার সাব-ইন্সপেক্টর মোঃ আব্দুল আজিজ জানান আল- আমিনের গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
শরণখোলা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।