1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফরিদপুরে বাস উল্টে প্রাণ গেল ৭ জনের - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ফরিদপুরে বাস উল্টে প্রাণ গেল ৭ জনের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৪১ জন খবরটি পড়েছেন

ফরিদপুর প্রতিনিধি। ফরিদপুর-বরিশাল মহাসড়কের জোয়াইড় এলাকায় একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ার ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আজ (মঙ্গোলবার ) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতদের মধ্যে ফরিদপুরের নগরকান্দার জোয়ার সদ্দার, ইমান সদ্দার ও দিপা, সদর উপজেলার ভারতী সরকার ও ফজিরুন নেছা, চরভদ্রাসনের আলম এবং লালমনিরহাটের হাতীবান্ধার আজিবর রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মুকসুদপুর থেকে ছেড়ে আসা ফারিয়া পরিবহনের একটি বাস নগরকান্দা হয়ে ফরিদপুরে যাচ্ছিল। পথে ফরিদপুর সদর উপজেলার জোয়াইড় এলাকায় পৌঁছালে বাসটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে এবং খাদের মধ্যে পড়ে যায়। এ সময় একটি বিদ্যুতের পিলার বাসের ভেতরে প্রায় আট ফুট ঢুকে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, “বাসের নিচে চাপা পড়া কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। হতাহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।”

ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, “বাসটি উচ্চগতিতে চলছিল এবং আরেকটি যানবাহনকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar