1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গৌরীপুরে ‘বাংলাদেশ স্কাউটস দিবস’ উদযাপিত - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

গৌরীপুরে ‘বাংলাদেশ স্কাউটস দিবস’ উদযাপিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ জন খবরটি পড়েছেন
গৌরীপুরে ‘বাংলাদেশ স্কাউটস দিবস’ উদযাপিত

রায়হান উদ্দিন সরকার, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ। “সাহসী ও দায়ীত্বশীল আগামীর প্রজন্ম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে পালিত হয়েছে স্কাউট দিবস। ৮ এপ্রিল, ২০২৫, মঙ্গলবার সকালে গৌরীপুর উপজেলা স্কাউটস এর উদ্যোগে  বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও গ্র্যান্ডইয়েল এর মাধ্যমে বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্কাউটস ভবনে শেষ হয়। পরে ২০২৪ সালে গৌরীপুরে পাশলা অ্যাওয়ার্ড বিজয়ী ২৪ জন শিক্ষার্থী গ্র্যান্ড ইয়েল প্রদান করে।

বাংলাদেশ স্কাউটস গৌরীপুর উপজেলা শাখার সহ-সভাপতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্কাউটস কমিশনার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম।

উপজেলা স্কাউটস যুগ্ম সম্পাদক নয়ন কুমার দাসের সঞ্চালনায় এতে সংক্ষিপ্ত বক্তব্য দেন, সহকারী কমিশনার (মার্কেটিং ও মিডিয়া) মোঃ আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (এডাল্ট স্কাউটিং) মোঃ মুরাদ হোসেন, সহকারী কমিশনার (গার্ল ইন স্কাউটিং) জিনাত মাশরুরা ফাতেমা, স্কাউট লিডার মোঃ রহমত উল্লাহ, কাব লিডার মোঃ রাজিব আহমেদ, উড ব্যাজার মোঃ ইমাম হোসেন, ইউনিট লিডার আবু তাহের ছিদ্দিক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, কাব লিডার মোঃ জাকির হোসেন, ফারুকুল ইসলাম, সুজন দাস, কামাল হোসেন, সুমনা সফিনাজ লাবনী, সাইদা নাসরিন, রহিমা খাতুন, আরিফ আহম্মেদ, বাদশা মিয়া, মোশাররফ হোসেন আজম, স্কাউট লিডার কামরুজ্জামান স্বপন, মাহমুদা আক্তার লিপি প্রমুখ ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar