1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ জন খবরটি পড়েছেন

রায়হান উদ্দিন সরকার, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ১১:৩০ মিনিটে গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে  অফিসার্স ক্লাব ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাকিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপ্লব, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান, উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ ছাইফুল ইসলাম, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূপুর রাণী ভট্টাচার্য, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম এর সভাপতি মোঃ শাহজাহান কবির হিরা, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দি নিউ নেশন পত্রিকার উপজেলা প্রতিনিধি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক ঝিন্টু দেবনাথ, উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা  মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফরিদা পারভীন, ছাত্র প্রতিনিধি মো. শিমুল মিয়া প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান, শোভাযাত্রা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় জানানো হয়, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সকাল দশটায় উপজেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশন এবং সাড়ে দশটায় বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান এর পক্ষে সহকারী কমিশনা সুনন্দা সরকার প্রমা বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা সকলে মিলেমিশে এই দিনটিকে আনন্দ ও উৎসাহের সাথে উদযাপন করতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি যাতে এবারের উদযাপনও সফল হয়। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar