মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি। “নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা প্রশাসন, শরণখোলা থানা পুলিশ, উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য রেলি রায়েন্দা পাইলট স্কুলের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার রায়েন্দা পাইলট হাই স্কুল মাঠে মিলিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ ও শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।