মণিরামপুর প্রতিনিধি। যশোরের মণিরামপুরে চড়ক পূজার উৎসবে খেজুর গাছ থেকে পড়ে দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট (৩৭) নামে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ই এপ্রিল ২০২৫) বিকেল ৫টার দিকে মণিরামপুর পৌরসভাধীন তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পারিবারিক সূত্র জানায়, চড়ক পূজার আচার পালনের অংশ হিসেবে খেজুর ভাঙার উৎসবে যোগ দিয়েছিলেন সন্ন্যাসীরা। মণিরামপুর আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি খেজুর গাছে ওঠেন দেবপ্রসাদ। প্রায় ৪০ ফুট উঁচু গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।