প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার চন্ডিপুর গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসে মোটরভ্যানের ধাক্কায় শিশু নিহত। গত সোমবার ২১শে এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চন্ডিপুর টু থানা রোডে মোটর ভ্যানের ধাক্কায় নিহত হয়। নিহত শিশু হলেন, কালিগঞ্জ থানার রহিমপুর এলাকার আনোয়ারুল হোসেনের ছেলে মুন্না (০৩)।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
স্থানী সূত্রে জানা যায়, মুন্না তার নানার বাড়িতে বেড়াতে এসে মা ও নানীর সাথে রাস্তার পাশ দিয়ে হাটার সময় অসাবধানতার বসে মোটর ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে, কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত বলে ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।