1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোবাইল দেখতে বারণ করায় মায়ের সাথে অভিমান করে ১২ বছরের শিশু কন্যার মৃত্যু - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

মোবাইল দেখতে বারণ করায় মায়ের সাথে অভিমান করে ১২ বছরের শিশু কন্যার মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৮০ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি। বাগেরহাটের শরণখোলায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রী চতুর্থ শ্রেণীর ছাত্রী প্রবাসীর কন্যা  ইয়ামনি (১২) চালের মধ্যে দেওয়া বিষ ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে সৌদি প্রবাসী ইলিয়াস হাওলাদের বাড়িতে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পরিবার ও থানা সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী ইলিয়াস হাওলাদারের মেয়ে ও রায়েন্দা বাসস্ট্যান্ড সংলগ্ন নুরানী মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী ইয়ামনি মাদ্রাসা থেকে এসে প্রায় মায়ের মোবাইল নিয়ে নিজের কাছে রাখত। এ নিয়ে ২২ এপ্রিল সকালে মা- মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং ইয়ামনির মা মরিয়ম বেগম তাকে মোবাইল দেখতে বারণ করে। পরে ইয়ামনির মা ব্যক্তিগত কাজে বাসা থেকে বেড় হয়ে প্রতিবেশীর বাড়িতে যায়। কিছুক্ষণ পর বাসায় এসে ইয়ামনিকে তার রুমের মধ্যে ছটফট করে আমাকে বাঁচাও বাঁচাও বলে কাঁদতে শুরু করে বলে আমি চালের মধ্যে দেওয়া বিষ ট্যাবলেট খেয়েছি। তাৎক্ষণিক বাড়ির লোকজনের সহযোগিতায় তার মা মরিয়ম বেগম শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওয়াশ করার ১৫ মিনিট পরে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে।  

এ ব্যাপারে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশফাক হোসেন বলেন, চালের মধ্যে যে বিষ্ ট্যাবলেট দেওয়া হয় তা অত্যন্ত বিপজ্জনক। কারণ এর মধ্যে অ্যালুমিনিয়ামের মাত্রা অনেক বেশি থাকে যা মানুষ খেয়ে ফেললে বেশিক্ষন বাঁচে না। তিনি এ ধরনের ট্যাবলেট চালের মধ্যে না দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, এ ঘটনায় শরনখোলা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন করার জন্য তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar