1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১১৮ জন খবরটি পড়েছেন
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু

বুড়িচং সংবাদদাতা। কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশ কর্মকর্তা সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। তিনি আরো জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী পথের ডাউন লাইনের ১৬২/০১ এর মাদবপুর এলাকায় এই তিন যুবক ট্রেনে কাটা পারে। কোন ট্রেনে কাটা পরছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায় নি। তিনি আরও বলেন, নিহতদের পরিচয় পাওয়া যায় নি। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে।

স্থানীয়রা জানান, ভোরে ঘটনাস্থলের কাছাকাছি ট্রেন কয়েকবার হুইসেল দেয়। তখন হয়তো ওই তিন যুবক ট্রেন কাটা পড়ে।স্থানীয় সোহেল নামে এক যুবক জানায়, লোক মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। এসময় তিনি ২ যুবককে জীবিত দেখতে পান। তাদের পা ও হাত কাটা ছিল। তাদের সাথে কথা বলার চেষ্টা করেন তিনি। এ সময় আহত দুই যুবক বাঁচানোর জন্য আকুতি করছিল ও পানি চাইছিল। এর কিছুক্ষণ পরই একে একে দুই যুবক মারা যান।

তিনি আরো জানান, ঘটনাস্থলের ঠিক ৫০ গজ দূরে রেল লাইনের পাশে একটি পরিত্যক্ত ঘর রয়েছে। এই ঘরটিতে প্রতিনিয়ত মাদক সেবন করত বখাটেরা। নিহত এই যুবকগুলোকে এই এলাকায় কখনো দেখা যায়নি।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক জানান, ভোরে খবর পেয়ে তিনি সর্বপ্রথম ঘটনাস্থলে আসেন। এবং রেল লাইনের উপরে খন্ড-বিখন্ড মরদেহগুলো দেখতে পান। পরবর্তীতে তিনি রেলওয়ে পুলিশকে খবর জানান। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উদ্ধার করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar