1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেতা নয়, নীতি পরিবর্তন চাই - যশোরে শায়খে চরমোনাই - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

নেতা নয়, নীতি পরিবর্তন চাই – যশোরে শায়খে চরমোনাই

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১০৪ জন খবরটি পড়েছেন

খাজুরা প্রতিনিধি। যশোরের খাজুরায় এক জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, “শুধু নেতা বদলালেই শান্তি আসে না, প্রয়োজন নীতির পরিবর্তন।” তিনি অভিযোগ করেন, জুলাই বিপ্লবের পরও দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও ঘুষের সংস্কৃতি অব্যাহত রয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার বিকেলে খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওই জনসভায় তিনি বলেন, বিগত ১৬ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে এমন অনিয়ম বন্ধ হবে এবং একজন মা-কে আর সন্তানের ক্ষুধার জ্বালায় বিক্রি করতে হবে না।

শায়খে চরমোনাই বলেন, “বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা ধনীকে আরও ধনী, গরিবকে আরও গরিব করছে। ইসলামী অর্থনীতি চালু হলে পুঁজিবাদী ব্যবস্থা নির্মূল হবে।”

তিনি আরও বলেন, হাতপাখা হচ্ছে শান্তির প্রতীক। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে।

‘ছাত্র-জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ’—এই দাবিতে ইসলামী আন্দোলনের খাজুরা সাংগঠনিক থানা এই জনসভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন খাজুরা সাংগঠনিক থানার সভাপতি মাওলানা মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ শোয়াইব হোসেন।

এছাড়াও বক্তব্য দেন যশোর জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল হালিম মিঞা, সহসভাপতি ড. ফারুক আহমাদ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলী সরদার, উপদেষ্টা মাওলানা নাজমুল হুদা, ইসলামী আইনজীবী পরিষদের জয়েন্ট সেক্রেটারি জেনারেল বায়েজীদ হোসাইন, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরুল এবং বাঘারপাড়া উপজেলার সভাপতি মাওলানা বেলাল হোসাইন।

জনসভা শেষে রায়পুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুফতি ফয়জুল করীম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar