1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের, হাসপাতালে বাবা ও কন্যা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের, হাসপাতালে বাবা ও কন্যা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১০৬ জন খবরটি পড়েছেন
প্রতিকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি। সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তাঁর তিন বছর বয়সী সন্তান নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা কদমতলা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন নিহত নারীর স্বামী ও চার বছর বয়সী কন্যা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের বাসিন্দা রিতা সাধু (২৮) এবং তাঁর শিশু পুত্র সৌরভ সাধু (৩)। আহতরা হলেন রিতার স্বামী অপূর্ব সাধু (৩৪) ও তাঁদের কন্যা শোভা সাধু (৪)।

স্থানীয়রা জানান, অপূর্ব সাধু মোটরসাইকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিরার কদমতলা মোড়ে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে এসে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে চারজনই সড়কে ছিটকে পড়েন এবং বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন রিতা ও সৌরভ।

আহত অপূর্ব ও তাঁর মেয়ে শোভাকে স্থানীয়রা প্রথমে একটি ক্লিনিকে নিয়ে যান, পরে সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার বিষয়ে পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দাশ জানান, “বাসের ধাক্কায় মা ও ছেলে নিহত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সড়ক ফাঁকা থাকায় বাসটি পালিয়ে যায়, ফলে সেটি আটক করা সম্ভব হয়নি। এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কোন পরিবহন এ দুর্ঘটনার জন্য দায়ী।”

তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar