1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বজ্রপাতে কুমিল্লায় ৪, কিশোরগঞ্জে ৩ ও যশোরে ১ জন নিহত - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

বজ্রপাতে কুমিল্লায় ৪, কিশোরগঞ্জে ৩ ও যশোরে ১ জন নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৯৬ জন খবরটি পড়েছেন
বজ্রপাতে মৃত্যু-বিডিটেলিগ্রাফ
বজ্রপাতে মৃত্যু-বিডিটেলিগ্রাফ

কুমিল্লার বরুড়া ও মুরাদনগর এবং কিশোরগঞ্জের হাওরাঞ্চল ও যশোরের শার্শায় পৃথক বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ও সকালে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুমিল্লার বরুড়ায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— বরুড়া পয়ালগচ্ছ গ্রামের ফাহাদ হোসেন (১৩) ও মোহাম্মদ জিহাদ (১৪), কোরবানপুর গ্রামের কৃষক জুয়েল ভূঁইয়া (৩৫) এবং নিখীল দেবনাথ (৬০)। এ ঘটনায় সায়মন (৭) নামে এক শিশু আহত হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও পয়ালগচ্ছ গ্রামের ওই দুই স্কুলছাত্র মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই সময়ে কোরবানপুর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়।

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষাণী ও দুই কৃষকের মৃত্যু হয়েছে। মিঠামইন উপজেলার শান্তিগঞ্জ হাওরে ফুলেছা বেগম (৬৫) এবং অষ্টগ্রাম উপজেলার হালালপুর হাওরে ইন্দ্রজীত দাস (৩৬) ও কলমা হাওরে স্বাধীন মিয়া (১৪) নিহত হন।

যশোরের শার্শায় দুপুরে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আমির হোসেন (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বরুড়া ও বাঙ্গরা বাজার থানার পুলিশ এবং স্থানীয় ইউপি সদস্যরা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আহত শিশুকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসব ঘটনার পর স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আর্থিক সহায়তার ঘোষণা করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar