1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভবদহের জলাবদ্ধতা নিরসনে অভয়নগরে মতবিনিময় - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ভবদহের জলাবদ্ধতা নিরসনে অভয়নগরে মতবিনিময়

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১০৬ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগরে ভবদহ এলাকার জলাবদ্ধতা দূরীকরণে অন্তবর্তী ও স্থায়ী নিষ্কাশন পরিকল্পনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে এনজিও বন্ধু কল্যান ফাউন্ডেশনের হলরুমে উত্তরন ও পানি কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, পানি কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব সরদার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের খুলনা জোনের প্রধান প্রকৌশলী বিদুৎ কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র বিশেষজ্ঞ শেখ নাহিদুজ্জামান, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম, অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির শরীফ হোসেন। এসময় বক্তব্য রাখেন, মনোহারপুর ইউনিয়নের চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু, পায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম, প্রেমবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাননু, সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউপি চেয়ারম্যান জিএম আমানউল্লা, পানি কমিটির সদস্য আব্দুল লতিফ, সাংবাদিক নজরুল ইসলাম মল্লিক,নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান ও পানি উন্নয়ন কমিটির সদস্য মোল্লা হাবিবুর রহমান।

বক্তারা ভবদহ এলাকার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ মানুষকে সরকারীভাবে দীর্ঘ মেয়াদী সহায়তা প্রদান, জলাবদ্ধতা নিরসনে ভবদহ এলাকার সকল নদী খনন এবং আমডাঙ্গা খালকে খনন করে ভৈরব নদে সংযোজন করে পানি নিস্কাশনের ব্যবস্থা করার প্রস্তাবণা দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar