1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে সড়ক অবরোধ করে আঃলীগ নিষিদ্ধদের দাবি - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

কুড়িগ্রামে সড়ক অবরোধ করে আঃলীগ নিষিদ্ধদের দাবি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০০ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান, কুড়িগ্রাম।। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার (০৯ মে) রাত ৮ টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের শাপলা চত্বরে এসে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে। আন্দোলনকারীরা ঘোষণা করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফয়সাল আহমেদ, যুগ্ম সদস্য সচিব তারেক আহমেদ মজলিশ, সংগঠক আলমগীর হোসেন এবং জেলা মুখ্য সংগঠক সাদিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছালীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন এবং কঠোর কর্মসূচি চালিয়ে যাবো।”

এদিকে, শহরের মূল কেন্দ্র বিন্দুতে অবস্থান ও সড়ক অবরোধের ফলে জেলা শহরে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে, এবং দীর্ঘ দূরত্বের বাসগুলো আটকে পড়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar