1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খুলনায় ট্যাংকলরির সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে দুই শিক্ষকসহ নিহত ৩ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

খুলনায় ট্যাংকলরির সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে দুই শিক্ষকসহ নিহত ৩

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৮৬ জন খবরটি পড়েছেন

ডুমুরিয়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন দুই মাদ্রাসা শিক্ষক ও মাহিন্দ্রা চালক। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ মে) সকালে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষকরা হলেন হাফেজ মাওলানা মঈনুল ইসলাম ও আব্দুর রশিদ। তাঁরা কয়রা উপজেলার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তবে নিহত মাহিন্দ্রা চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, শিক্ষকরা খুলনায় বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য দাবিতে আয়োজিত মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। পথে মাহিন্দ্রাটি চুকনগর থেকে খুলনার দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খর্ণিয়া হাইওয়ে থানার এসআই শিমুল আহমেদ বলেন, “বেপরোয়া গতি ও মহাসড়কের বেহাল দশা দুর্ঘটনার জন্য দায়ী।” ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

আহত চারজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar