1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মা-ছেলের - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মা-ছেলের

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১০৩ জন খবরটি পড়েছেন

লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মর্মান্তিক ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া গ্রামে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতরা হলেন কমলা বেগম (৭০) ও তার ছেলে জামাল হোসেন (৩০)। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে বাড়ির একটি গরু খাবার খুঁজতে গিয়ে এক ঘরে ঢুকে পড়ে। সেখানে চার্জিং অবস্থায় রাখা ছিল একটি ব্যাটারি চালিত অটোরিকশা। গরুটি ধাক্কা লাগালে সেটিতে বিদ্যুৎ প্রবাহিত হয়।

গরুকে রক্ষার চেষ্টায় প্রথমে জামাল এগিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই আটকে পড়েন। পরে তার মা কমলা বেগম ছেলেকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। দুজনই ঘটনাস্থলেই প্রাণ হারান।

পরিবারের সদস্য নাজমা কিছুক্ষণ পর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের সরালেও, ততক্ষণে মা ও ছেলে মারা গেছেন।

গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাকিম ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar