1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পরিবেশ রক্ষায় প্লাস্টিক ও পলিথিন ব্যবহার বন্ধের লক্ষ্যে আলোচনা সভা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

পরিবেশ রক্ষায় প্লাস্টিক ও পলিথিন ব্যবহার বন্ধের লক্ষ্যে আলোচনা সভা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১১৮ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সুন্দরবন সংলগ্ন এলাকাসহ গ্রামে গঞ্জের জনগণকে প্লাস্টিক ও পলিথিনের মাধ্যমে সুন্দরবন দূষণের ভয়াবহতা সম্পর্কে অবগত এবং দূষণ প্রতিরোধে নিজ নিজ স্থান থেকে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) সাড়ে ১১ টায় ব সাতক্ষীরার অগ্রগতি সংস্থার রিসোর্ট এবং ট্রেনিং সেন্টারে বেসরকারী সংস্থা রূপান্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রূপান্তরের ম্যানেজার তসলিম আহমেদ টংকার এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্নালিজম ফর সুন্দরবন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সদস্য সচিব আহসান রাজিব, উপদেষ্টা জিএম মুজিবর রহমান প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুহুল কুদ্দুস, গোলাম সরোয়ার, সামিউল আযম মনির, এম রফিক, আসাদুজ্জামান মধু, আখতারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবু, মনিরুল ইসলাম মনি, আকরামুল ইসলাম, অনাথ মন্ডল, সুলতান সাহাজান, এমএ হালিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রূপান্তরের গোলাম কিবরিয়া।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ফুসফুস খ্যাত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের পরিবেশগত সংকট এবং এর উত্তরণে গণমাধ্যমের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য। কর্মশালায় উপস্থিত সাংবাদিকগণ সুন্দরবনের বর্তমান পরিস্থিতি, দূষণের বিভিন্ন উৎস যেমন – শিল্পবর্জ্য, নৌ-চলাচল, তেল নিঃসরণ, প্লাস্টিক দূষণ, এবং কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশকের প্রভাব ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। তারা উল্লেখ করেন যে, এই দূষণের ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য, জলজ প্রাণী এবং উদ্ভিদের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে, যা সামগ্রিক বাস্তুতন্ত্রকে হুমকির মুখে ফেলছে।

আলোচনায় সুন্দরবনের বাস্তুতন্ত্রের উন্নতিতে করণীয় বিভিন্ন দিক উঠে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দূষণ নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগ, স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি, বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি এবং পরিবেশবান্ধব পর্যটনকে উৎসাহিত করা। একই সাথে প্লাস্টিক ব্যবহারের মানুষকে নিরুৎসাহিত করতে হবে।

সাংবাদিকরা মনে করেন, সুন্দরবনের সুরক্ষায় জনসচেতনতা তৈরি এবং নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বস্তুনিষ্ঠ ও ধারাবাহিক প্রতিবেদনের মাধ্যমে এই বনের গুরুত্ব এবং এর সংকটগুলো সঠিকভাবে তুলে ধরা সম্ভব। কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ সুন্দরবনের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় এবং এর অমূল্য বাস্তুতন্ত্র রক্ষায় আরও সক্রিয় ও অনুসন্ধানী সাংবাদিকতার ওপর জোর দেন এবং একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সভাটি সুন্দরবন এবং এর প্রভাব অঞ্চলের পরিবেশগত সুরক্ষায় গণমাধ্যম কর্মীদের আরও সংবেদনশীল ও কার্যকর ভূমিকা পালনে উৎসাহিত করবে বলে আয়োজক এবং অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।

সভায় বলা হয়, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলার প্রতি উপজেলায় বিনামূল্যে পলিথিনীর বিকল্প ১০ হাজার করে ব্যাগ বিতরণ করা হবে। এই ব্যাগটি একজন এক বছর ব্যবহার করতে পারেন। বিকল্প ব্যবস্থা না করলে বাজার থেকে পলিথিন ব্যবহার বন্ধ করা যাবে না।

একই সাথে সুন্দরবনকে পলিথিন মুক্ত করার আহ্বান জানান বক্তারা।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar