1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণ: একই পরিবারের তিন শিশু আহত - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

যশোরে খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণ: একই পরিবারের তিন শিশু আহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১০৩ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে একটি কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু আহত হয়েছে। এদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত শিশুদের মধ্যে রয়েছে—শাহাদৎ হোসেনের মেয়ে খাদিজা খাতুন (৫), ছেলে সজিব হোসেন (৬) ও মেয়ে আয়েশা খাতুন (৩)। তিনজনই গোলপাতা মসজিদ এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে শিশুরা মাঠে খেলতে গিয়েছিল। এ সময় খাদিজা বলের মতো দেখতে একটি বস্তু কুড়িয়ে পায়। পরে সেটি বাসায় নিয়ে গিয়ে ভাই-বোনের সঙ্গে খেলার সময় বিস্ফোরিত হয় বস্তুটি, যা পরে ককটেল বলে ধারণা করা হয়।

বিস্ফোরণে খাদিজা ও সজিব গুরুতর আহত হয়, আর আয়েশাও আঘাত পায়। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর খাদিজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেন। বর্তমানে সজিব ও আয়েশা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar