1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মৌমাছি সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় বিশ্ব মৌমাছি দিবস পালিত - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

মৌমাছি সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় বিশ্ব মৌমাছি দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১০১ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব মৌমাছি দিবস – ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সুন্দরবন উপকূলীয় এলাকা বুড়িগোয়ালিনীতে মৌয়াল, মৌচাষী, নারী, শিশু, যুব, গৃহিণী, পরিবেশ কর্মী এবং সমাজ কর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দিবসটি পালিত হয়। মৌমাছি এবং অন্যান্য পরাগরেণু সৃষ্টিকারী প্রাণীদের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহায়তায় এবং সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সবুজ সংহতি ও বনজীবি নারী উন্নয়ন সংগঠন আয়োজিত এই আলোচনা সভা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বনজীবি নারী উন্নয়ন সংগঠন এর সভাপতি শেফালী বিবি সভাপতিত্বে ও বারসিক এর কর্মসূচী কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল এর সঞ্চালনায় বক্তারা মৌমাছির পরিবেশগত গুরুত্ব এবং মধু উৎপাদন ও পরাগায়নে তাদের ভূমিকার ওপর জোর দেন। সুন্দরবন সংলগ্ন এই অঞ্চলে মৌমাছি পালন ও মধু সংগ্রহ একটি ঐতিহ্যবাহী পেশা। বক্তারা মৌমাছি পালনে আধুনিক পদ্ধতি অবলম্বন এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

উপস্থিত মৌয়াল ও মৌচাষীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং মৌমাছি পালনে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার। তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলের নারী ও গৃহিণীরা মৌচাষকে পারিবারিক আয়ের উৎস হিসেবে গড়ে তুলতে এখন আগ্রহ প্রকাশ করছে। তরুণ প্রজন্মকে মৌমাছি পালনে উৎসাহিত করতে উপস্থিত সবাই যুবদের অংশগ্রহণে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব করা হয়।

স্থানীয় বনজীবি মো. ছফেদ আলী সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মৌমাছির গুরুত্ব তুলে ধরেন এবং নির্বিচারে বন উজাড় ও কীটনাশকের ব্যবহার বন্ধ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, মৌমাছি পালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বারসিক এর বিধান মধু, মারুফ হোসেন মিলন, চম্পা মল্লিক, আবুল কালাম আজাদ, বরষা গাইন, মনিকা পাইক, প্রতিমা চক্রবর্তী, যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগ, উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির সদস্য মো. শামীম হোসেন প্রমুখ।

আলোচনা শেষে, অংশগ্রহণকারীরা মৌমাছি সংরক্ষণে এবং পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করে প্লাকার্ড প্রদর্শন করেন। পাশাপাশি মৌচাষীদের সরকারি প্রোনদনা, প্রকৃত মৌয়ালদের তালিকা প্রস্তুতকরণ, বিষটোপ নিয়ে সুন্দরবনে প্রবেশাধিকার নিষিদ্ধ করা সহ প্রকৃতি ধ্বংসকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবী জানান। এই আয়োজনের মাধ্যমে মৌমাছির প্রতি মানুষের ভালোবাসা ও সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

ছবি।মৌমাছি সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় বিশ্ব মৌমাছি দিবস পালিত

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar