1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জলবায়ুর বিপর্যয়ে কিশোর-কিশোরীদের রক্ষায় মাঠে নামছে খেলার শক্তি - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

জলবায়ুর বিপর্যয়ে কিশোর-কিশোরীদের রক্ষায় মাঠে নামছে খেলার শক্তি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৩৯ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

“জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকর প্রভাব সমূহ মোকাবেলায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশনের অর্থায়নে টেরে দেস হোমস ফাউন্ডেশন এর সহায়তায় শুক্রবার (২৩ মে) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক (কর্মসুচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত। টেরে দেস হোমস ফাউন্ডেশন প্রোগ্রাম ম্যানেজার সুরোজিৎ কুন্ডু প্রকল্পের মূল কার্যক্রম উপস্থাপন করেন।

ব্রেকিং দ্য সাইলেন্সের সাতক্ষীরার প্রোগ্রাম ম্যানেজার শরিফুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, স্থানীয় প্রতিনিধি, সুশীল সমাজ, যুব ধর্মীয় নেতা, ক্লাব সদস্য, ক্রীড়াবিদ, শিক্ষক, অভিভাবকবৃন্দ।

প্রকল্পটি সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি ও সাতক্ষীরা সদর উপজেলার ৩টি করে মোট ১৫টি ইউনিয়নে ২ বছর মেয়াদী ৫৪০০ জন কিশোর-কিশোরী এবং যুবদের নিয়ে খেলাধুলার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব সম্পর্কে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি, জীবন দক্ষতামুলক প্রশিক্ষণ প্রদান করে নেতৃত্ব বিকাশের মাধ্যমে জীবনমান উন্নয়ন ও দূর্যোগকালীন সময়ে সামাজিক সুরক্ষা কর্মকান্ডে অংশগ্রহণ বিষয়ক জনসচেতনতা মূলক কর্মসূচি বাস্তবায়ন করবে। এই প্রকল্পের মূল উদ্দ্যেশ্য হলো জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশু ও যুবকদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar