1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুচিত্রা সেনের নাম সরিয়ে ‘জুলাই ৩৬’: পাবনা এডওয়ার্ড কলেজে বিতর্কের ঝড় - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

সুচিত্রা সেনের নাম সরিয়ে ‘জুলাই ৩৬’: পাবনা এডওয়ার্ড কলেজে বিতর্কের ঝড়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৪৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের তিনটি আবাসিক হলের নাম পরিবর্তনকে ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিশেষ করে কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নামে নামকরণ করা ছাত্রীনিবাসের নাম বদলে ‘জুলাই ৩৬ ছাত্রীনিবাস’ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ও স্থানীয় সাংস্কৃতিক মহলে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু এই সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে বলেন, “সুচিত্রা সেন রাজনীতির ঊর্ধ্বে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাঁর নাম সরিয়ে দেওয়া পাবনাবাসীর জন্য অপমানজনক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে নেতিবাচক প্রভাব ফেলবে।” তিনি নাম পুনর্বহালের দাবি জানান।

এ বিষয়ে নিজের অবস্থান জানান জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদও। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, “সুচিত্রা সেন কখনো কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। তিনি শুধু পাবনার না, বাংলাদেশেরও সাংস্কৃতিক গর্ব। তাঁর নাম বাদ দেওয়া লজ্জার বিষয়।”

এদিকে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল মিয়া জানান, নাম পরিবর্তনের সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে হয়েছে। তাঁর ভাষায়, “সুচিত্রা সেন বাংলাদেশের নাগরিক নন এবং দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো নায়িকার নামে ছাত্রাবাসের নামকরণ নেই। অতীতে রাজনৈতিক চাপে নামকরণটি করা হয়েছিল বলে জানা যায়।”

বর্তমানে পরিবর্তিত নাম তিনটি হলের মধ্যে রয়েছে: শেখ রাসেল ছাত্রাবাস → ‘বিজয় ২৪ হল’, বেগম ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাস → ‘আয়েশা সিদ্দিকা (রা.) ছাত্রীনিবাস’, এবং সুচিত্রা সেন ছাত্রীনিবাস → ‘জুলাই ৩৬ ছাত্রীনিবাস’।

এমন সিদ্ধান্তে কলেজ প্রশাসন ও পাবনার সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে দৃষ্টিভঙ্গির দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar