1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ৩দিন ব্যাপী ভূমি মেলা উপলক্ষ্যে সেবা বুথ উদ্বোধন - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

শ্যামনগরে ৩দিন ব্যাপী ভূমি মেলা উপলক্ষ্যে সেবা বুথ উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৯৪ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) সকাল সাড়ে নয়টায় সহকারী কমিশনারের নিজস্ব কার্যালয়ে মেলা উপলক্ষ্যে সেবা বুথ উদ্বোধন করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন।
কাশিমাড়ি ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামাল হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির সহ সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, ২৫-২৭ মে পর্যন্ত ভূমি মেলা উপলক্ষ্যে ১২টি সেবা বুথ চালু করা হয়েছে। সেখান থেকে সকল প্রকার সেবা প্রদান করা হবে। এবছরের ভূমি উন্নয়ন কর এর লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৬০ লাখ টাকা। সেখানে ১ কোটি ৫০ লাখ টাকা উঠেছে আমরা বাকি সময়ে মধ্যে টার্গেট পূরণ করতে পারব। এছাড়া আগে নামজারি করতে ৪৫ দিন সময় লাগতো সেখানে এখন থেকে ২৮ দিনের মধ্যে পাওয়া যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar