1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
"আল্লাহর রহমত"-একসঙ্গে তিন কন্যা পেয়ে খুশি রবিউল পরিবার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

“আল্লাহর রহমত”-একসঙ্গে তিন কন্যা পেয়ে খুশি রবিউল পরিবার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৭৭ জন খবরটি পড়েছেন

ধামরাই সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকার ধামরাইয়ে এক গৃহবধূ একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৌসুমী বেগম (২০) নামে ওই নারী স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে শুরু করে বিকেলের মধ্যে জন্ম নেওয়া শিশু ও মা দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মৌসুমী বেগম ধামরাই পৌরসভার পশ্চিম লাকুড়িয়া পাড়ার বাসিন্দা। তাঁর স্বামী রবিউল ইসলাম পেশায় একজন ভ্যানচালক। তাঁদের মূল বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানায়।

মৌসুমী প্রসব ব্যথা অনুভব করলে তাঁকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও অন্যান্য স্টাফদের সম্মিলিত প্রচেষ্টায় স্বাভাবিকভাবে তিনটি কন্যা সন্তানের জন্ম হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী জানান, “স্বাভাবিকভাবে তিন সন্তান জন্ম দেওয়া একটি বড় অর্জন। আমাদের মেডিকেল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে। দুইটি শিশুর ওজন এক কেজির কম থাকায় আমরা তাদের NICU-তে পাঠিয়েছি। তবে মা ও তিন নবজাতকই এখন পর্যন্ত স্থিতিশীল আছেন।”

এই খবরে ধামরাই হাসপাতাল জুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। অনেকেই ছুটে যান নবজাতকদের দেখতে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন কন্যার নাম ইতিমধ্যেই রাখা হয়েছে।

নবজাতকদের বাবা রবিউল ইসলাম বলেন, “আল্লাহর অশেষ রহমত এবং চিকিৎসকদের সহযোগিতায় আমি একসঙ্গে তিন কন্যা সন্তানের বাবা হতে পেরেছি। আমরা খুবই আনন্দিত, সবার দোয়া চাই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar