1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটা সীমান্তে বিজিবির ছুটিপুর বিওপি উদ্বোধন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

দেবহাটা সীমান্তে বিজিবির ছুটিপুর বিওপি উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১২৫ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অপারেশনাল কার্যক্রম পরিচালনা, শান্তি-শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে ” ছুটিপুর সীমান্ত ফাঁড়ি”র শুভ উদ্বোধন করেন যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কবীর (পিএসসি)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রবিবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি অধিনস্থ সাতক্ষীরার দেবহাটা উপজেলা নওয়াপাড়া ইউনিয়নের নাঙলা গ্রামের ভারত বাংলাদেশ সীমান্তে ছুটিপুর বিওপি উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিওপিতে অস্বচ্ছল রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, দুঃস্থ জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং বৃক্ষ রোপণ করা হয়।

এসময় খুলনার ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, যশোর রিজিয়ন সদর দপ্তর পরিচালক (অপারেশন) লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব, যশোর এফআইজি ভারপ্রাপ্ত গ্রুপ কমান্ডার মেজর মোঃ আমিনুর রহমান, রিভারাইন বর্ডার গার্ড কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার সৈয়দ আব্দুর রউফ, নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির মেডিকেল অফিসার মেজর সুস্মিত শোভন দাস এবং নীলডুমুর ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর সদস্য বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্মিত ছুটিপুর বিওপি একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সাইক্লোন সেল্টার টাইপ বিওপি, যা সীমান্তের শুন্য লাইন হতে ২৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। সীমান্ত সুরক্ষার দৃষ্টিকোন থেকে ছুটিপুর বিওপিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত ফাঁড়ি। এই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দক্ষিণে নোয়াপাড়া হতে উত্তরে বসন্তপুর বটতলা এলাকা পর্যন্ত বিস্তৃত। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar