1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে লোহার পাইপ মাথায় পড়ে প্রাণ গেল শ্রমিকের - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

অভয়নগরে লোহার পাইপ মাথায় পড়ে প্রাণ গেল শ্রমিকের

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১১৫ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে।
অভয়নগরের নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের আওতাধীন পায়রা পল্লী বিদ্যুৎ সমিতির সাবস্টেশনে পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপ মাথায় পড়ে শিপন মৃধা (২৩) নামের এক ঢালাই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার পায়রা ইউনিয়নের আড়পাড়া গ্রামের হুগলাবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত শিপন মৃধা কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার বাঁশগ্রামের শাহজাহান মৃধার বড় ছেলে। তিনি পল্লী বিদ্যুতের আরইবি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

নিহতের সহকর্মী মো. আলাউদ্দিন বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির ওই সাবস্টেশনের প্রাচীর নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। হঠাৎ চেইন ছিড়ে একটি লোহার পাইপ শিপনের মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আরইবি’র সহকারী প্রকৌশলী মো. জীবন উদ্দীন বলেন, শ্রমিক শিপনের মৃত্যু একটি দুর্ঘটনা। কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। কারো অবহেলার কারণে মৃত্যু হয়েছে কিনা? তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের জন্য আর্থিক সহযোগিতা প্রদানের চেষ্টা করা হচ্ছে।

অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলিম বলেন,খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar