1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে জাহাজ বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

অভয়নগরে জাহাজ বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১২৭ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগরে ভৈরব নদে এমভি জনি সাইফুল-২ জাহাজের সঙ্গে খোয়াজ ব্যাপারী-৪ নামে একটি বালুবাহী বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার নওয়াপাড়া নদীবন্দরের রাজঘাট এলাকায় নোয়াপাড়া গ্রুপের নিজস্ব ঘাট-৪ সংলগ্ন ভৈরব নদে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রত্যক্ষদর্শী এমভি কিবলাতাইন-২ জাহাজের মাস্টার এমরান হোসেন বলেন, দুর্ঘটনাস্থলের পাশে নোয়াপাড়া গ্রপের নিজস্ব ঘাট-৪ এ আমার জাহাজ নোঙর করা ছিল। আজ মঙ্গলবার সকাল ৬টা দিকে খুলনাগামী এমভি জনি সাইফুল-২ জাহাজের সঙ্গে বালুবাহী খোয়াজ ব্যাপারী-৪ ভলগেটের মুখোমুখি সংঘর্ষ হয়। অল্প সময়ের মধ্যে বাল্কহেডটি নদীর মাঝামাঝি স্থানে ডুবে যায়। পরে জনি সাইফুল জাহাজটি খুলনার দিকে চলে যায়।

ক্ষতিগ্রস্ত খোয়াজ ব্যাপারী-৪ ভলগেটের মাস্টার মনোয়ার হোসেন বলেন, ভোররাতে নড়াইল জেলার বড়দিয়া থেকে ১৬ হাজার ৪০০ ফুট বিট বালু লোড করে অভয়নগরের উদ্দেশে যাত্রা করি। সকালে রাজঘাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এমভি জনি সাইফুল- ২ জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভলগেটের সামনে অংশ দুমড়েমুচড়ে যায়। মুহূর্তের মধ্যে বাল্কহেডটি ডুবে যায়। ডুবে যাওয়া বালুর মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। প্রাণ বাঁচাতে বাল্কহেডে থাকা আমরা ৫ জন সাঁতরে নোয়াপাড়া গ্রুপের নিজঘাট-৪ এ আশ্রয় নেই। দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে খুলনা বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আশরাফ উদ্দিন বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধার ও নৌপথে জাহাজ চলাচলের কাজ শুরু করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar