1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শৈলকূপায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

শৈলকূপায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৪১ জন খবরটি পড়েছেন

শৈলকূপা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহের শৈলকূপায় বালুবোঝাই একটি ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শৈলকূপা উপজেলার হুদা মাইলমারি গ্রামের বাসিন্দা ব্যবসায়ী গোলাম মোস্তফা (৪৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৩৫) এবং তাদের পাঁচ বছর বয়সী শিশু মাহিম। কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানসহ বাড়ি ফিরছিলেন মোস্তফা। পথে আসাননগর এলাকায় পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়।

স্থানেই মারা যায় শিশু মাহিম। গুরুতর আহত অবস্থায় মোস্তফা ও সেলিনাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস। তিনি জানান, মরদেহগুলো ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar