1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সৌদি আরবের সাথে মিল রেখে কু‌ড়িগ্রা‌মের ৫‌ উপ‌জেলায় ঈদুল আজহার নামাজ অনু‌ষ্ঠিত - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

সৌদি আরবের সাথে মিল রেখে কু‌ড়িগ্রা‌মের ৫‌ উপ‌জেলায় ঈদুল আজহার নামাজ অনু‌ষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১০৫ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান, কুড়িগ্রাম:

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রতি বছ‌রের ন‌্যায় সৌদি আরব ও মধ্যপ্রাচ্য দেশের সঙ্গে মিল রেখে কু‌ড়িগ্রা‌ম জেলার ফুলবা‌ড়ী, ভূরুঙ্গামারী, রৌমারী, রা‌জিবপুর ও চিলমারী উপজেলার বি‌ভিন্ন গ্রা‌মে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়ে‌ছে। শুক্রবার (৬ জুন) সকাল সা‌ড়ে ৭টা থে‌কে সা‌ড়ে ৯টা পর্যন্তু এসব ঈদের জামায়া‌তে নামাজ আদায় ক‌রেন মুসল্লীরা।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, চিলমারী উপ‌জেলার ঢুষমারা থানার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর গ্রামের দারুস সুন্নাহ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনু‌ষ্ঠিত হয়। এতে ৬০-৬৫ জন পুরুষ ও ১১০-১২০ জন মহিলা ঈদের নামাজ আদায় করেন। জামায়াতে ইমামতি করেন হাফেজ মো. আবু সাঈদ।

রৌমারী থানাধীন শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনু‌ষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাও. হিজবুল্লাহ। জামায়াতে ৮৭ জন পুরুষ ও ১৫ জন মহিলা ঈদের নামাজ আদায় করেন।

রাজিবপুর উপ‌জেলার ইউনিয়নে করাতিপাড়া মদিনাতুল উলুম মডেল মাদরাসার মাঠে মাও. আব্দুল হাকিমের ইমামতিত্বে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়। জামায়াতে ৭০-৮০ নারী/পুরুষ নামাজ আদায় ক‌রেন।

ফুলবাড়ী উপ‌জেলা ইউনিয়নের জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে ২০ গ্রামের প্রায় ৭০-৮০ জন লোক ঈদের নামাজ আদায় ক‌রেন। নামা‌জে ইমাম‌তি ক‌রেন মাও. আমিনুল ইসলাম।

এ ছাড়া সৌদি আরব ও মধ্যপ্রাচ্য দেশের স‌ঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়ে‌ছে ভূরুঙ্গামারী উপ‌জেলার পাইকের ছড়া ইউনিয়‌নের পাইকডাঙা ও ছিট পাইকের ছড়া গ্রা‌মে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar