1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মুন্সিগঞ্জে ঈদযাত্রার পথে সড়কে প্রাণ গেল স্কুল শিক্ষকের - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

মুন্সিগঞ্জে ঈদযাত্রার পথে সড়কে প্রাণ গেল স্কুল শিক্ষকের

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৮৯ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

শ্রীনগর ও লৌহজং সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন স্কুল শিক্ষক নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনাগুলো ঘটে।

নিহত মাসুদ রানা (৪৫) হলি কেয়ার স্কুলের শিক্ষক। ঈদ উদযাপন করতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দক্ষিণবঙ্গের মাদারীপুরে যাচ্ছিলেন তিনি। দুর্ঘটনায় তার স্ত্রী সেতু (৩৪) ও দুই ছেলে নবীন (৯) ও আহিয়ান (৪) আহত হন। সিএনজি ড্রাইভার সাব্বির (২১) আহতদের মধ্যে আছেন।

শ্রীনগর-মুক্তারপুর-মুন্সীগঞ্জ সড়কের আটপাড়ার কল্লিগাঁও এলাকায় ছনবাড়ীগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে কাঠবোঝাই একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা পাঁচজন গুরুতর আহত হন। তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হলে, শিক্ষক মাসুদ রানা সেখানে মারা যান।

একই দিন, লৌহজং উপজেলার উত্তর মেদেনীমণ্ডলের খান বাড়ি চৌরাস্তা সংলগ্ন এলাকায় আরেকটি দুর্ঘটনায় আহত হন দুজন। মাওয়া রেলওয়ে স্টেশন ও ওজন স্টেশনের মাঝামাঝি স্থানে একটি ট্রাক পিছন থেকে আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। ট্রাক দুটি গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে ছিল। আহতদের মধ্যে রয়েছেন রাজবাড়ির সোনাপুর বাজারের মো: খাইরুল শেখ (২৩) এবং ফরিদপুরের চন্দ্রপাড়ার সবুজ শেখ (১৭)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের অফিসার দেওয়ান আজাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে দুর্ঘটনাস্থল এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar