1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এক দিনে তিন লাশ, নেত্রকোনার দুর্গাপুরে জনমনে চাঞ্চল্য - bdtelegraph24.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় ইউএনওর কক্ষে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, রাঙামাটিতে আটক ১ ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির প্রতিবাদ, প্রভোস্ট পদ হারালেন জাবি অধ্যাপক স্নিগ্ধা উপকূলের নারী ও যুবকদের ক্ষমতায়নে শ্যামনগরে সিসিডিবির শক্তি প্রকল্পের সভা ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ঈশ্বরের ওপর আঘাত’ বললেন ইসরায়েলের প্রেসিডেন্ট নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ড্রেনেজ সমস্যার ছবি তুলতে গিয়ে বাধার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চান সাইমুন লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ রাজনৈতিক পরিবর্তনের পর অর্থনীতির পরীক্ষা, চাপে তৈরি পোশাকশিল্প

এক দিনে তিন লাশ, নেত্রকোনার দুর্গাপুরে জনমনে চাঞ্চল্য

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৩২ জন খবরটি পড়েছেন

নেত্রকোনা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোনার দুর্গাপুরে রোববার (৮ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত সময়ের মধ্যে তিনটি পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

দুর্গাপুর সদর ইউনিয়নের মিনকী ফান্দা গ্রামে একটি ডোবায় পড়ে রেজাউল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, ঈদের রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি বাইরে বের হন এবং আর ফিরে আসেননি। রোববার সকালে তার মোবাইল ফোন ডোবার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খোঁজাখুঁজি করে লাশ উদ্ধার করেন। স্বজনদের দাবি, রেজাউল দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

একই দিনে চণ্ডিগড় ইউনিয়নের মৌ গ্রামে বিষপান করে মাইফুল আক্তার (৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর রোগীর স্বজনরা দুইজন স্বাস্থ্য সহকারীকে গালিগালাজ ও মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে, কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে নিজ ঘর থেকে আবু তাহের (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে রেজাউল ইসলাম ও আবু তাহেরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইফুল আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar